উদ্দীপকের কোন তথ্যগুলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে-যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত তথ্যগুলোর মধ্যে কোন তথ্যগুলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে তা যুক্তিযুক্ত বর্ণনা করা হলো: ১। তামিমের উচ্চতা 1.8 মি. এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না। ব্যাখ্যা: বহুবচন অর্থে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। আবার সাধারণ সংখ্যাকেও পরিসংখ্যান বলা যায় না। উদ্দীপকে কেবলমাত্র তামিমের উচ্চতা 1.8 মি. দেওয়া আছে। যা একটি বিচ্ছিন্ন সংখ্যা। সুতরাং, এটি পরিসংখ্যান নয়। ২। 240টি একদিনের খেলা এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না। ব্যাখ্যা: বহুবচন অর্থে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। আবার সাধারণ সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। উদ্দীপকে 240টি একদিনের খেলার কথা উল্লেখ করা হয়েছে। যা একটি মাত্র বিচ্ছিন্ন সংখ্যা। সুতরাং এটি পরিসংখ্যান নয়। ৩। তামিমের রানের গড় 36.73 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে। ব্যাখ্যা: পরিসংখ্যান কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের অনুকূল তথ্যের সমষ্টি নিয়ে আলোচনা করে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক তথ্যের সমাহার বা কোনো তথ্যসারির প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে। এখানে তামিরে রানের গড় 36.73 দ্বারা উনার সকল রানকে প্রকাশ করা হয়েছে। সুতরাং, তামিমের রানের গড় 36.73 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে। ৪। তামিমের করা রান 8300 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে 'চলে না। ব্যাখ্যা: বহুবচন অর্থে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। আবার সাধারণ সংখ্যাকেও পরিসংখ্যান বলা যায় না। এখানে কেবলমাত্র তামিমের রান 8300 দেওয়া আছে, যা একটি বিচ্ছিন্ন সংখ্যা।' সুতরাং, তামিমের রান 8300 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না। অতবএ, উপরোক্ত আলোচনা হতে দেখা যায় যে, তামিমের রানের গড় তথ্যটিই কেবল পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
উদ্দীপকের কোন তথ্যগুলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে-যুক্তিসহ মতা…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
