ক্রমিকসূচক এবং নামসূচক স্কেলের মধ্যে পার্থক্য লিখ।
উত্তর: ক্রমিক সূচক এবং নামসূচক স্কেলের মধ্যকার পার্থক্যসমূহ নিচে উল্লেখ করা হলো: যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে চিহ্নিত করার জন্য একটি সংখ্যা ব্যবহার করে শ্রেণিকরণ করা হয় তাকে নামসূচক পরিমাপন বলে। অপরপক্ষে, যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে শ্রেণিকরণ করা হয় তাকে ক্রমসূচক পরিমাপন বলে। নামসূচক পরিমাপন দ্বারা তথ্যের গুণবাচক বৈশিস্ট্যসমূহকে শ্রেণিকরণ করা হয়। ক্রমসূচক পরিমাপন দ্বারাও তথ্যের গুণবাচক বৈশিষ্ট্যসমূহকে শ্রেণিকরণ করা হয়। উভয় পদ্ধতিতে তথ্যের মানগুলোর উপর কোনোরূপ গাণিতিক প্রক্রিয়া যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করা যায় না।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
ক্রমিকসূচক এবং নামসূচক স্কেলের মধ্যে পার্থক্য লিখ।
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
