আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C এটি কোন ধরনের পরিমাপনের স্কেল? ব্যাখ্যা কর।
উত্তর: "আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C"- এটি শ্রেণিসূচক পরিমাপনের স্কেল। ব্যাখ্যা: যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের এককগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্যের মাত্রা পরিমাপ করে এবং শূন্যকে পরমশূন্য বিবেচনা করে না তাকে শ্রেণিসূচক পরিমাপন বলে। এতে তথ্যের প্রতিটি একক তার আগের ও পরের একক থেকে সমান ব্যবধানে থাকে। এই পরিমাপন পদ্ধতিতে তথ্যের মানগুলোর উপর যোগ, বিয়োগ গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায়। কিন্তু গুণ ও ভাগ প্রক্রিয়া প্রয়োগ করা যায় না। "আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ১০ C” এটি একটি শ্রেণিসূচক পরিমাপনের স্কেল। কেননা তাপমাত্রাকে সমান ব্যবধানে শ্রেণিকরণ করা যায় এবং এর উপর গাণিতিক প্রক্রিয়া যোগ ও বিয়োগ প্রয়োগ করা যায় কিন্তু গুণ ও ভাগ করা যায় না। অতএব, "আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C" এটি একটি শ্রেণিসূচক পরিমাপনের স্কেল।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9° C এটি কোন ধরনের পরিমাপনের স…
উদ্দীপক

সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
