উদ্দীপকের উল্লেখিত তথ্যগুলোর মধ্যে কোন তথ্যগুলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে তা যুক্তিযুক্ত বর্ণনা করা হলো :
১। তামিমের উচ্চতা 1.8 মি. এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না।
ব্যাখ্যা : বহুবচন অর্থে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। আবার সাধারণ সংখ্যাকেও পরিসংখ্যান বলা যায় না। উদ্দীপকে কেবলমাত্র তামিমের উচ্চতা 1.8 মি. দেওয়া আছে। যা একটি বিচ্ছিন্ন সংখ্যা। সুতরাং, এটি পরিসংখ্যান নয়।
২। স্ট্রাইক রেট 127.14 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে।
ব্যাখ্যা : পরিসংখ্যান কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের অনুকূল তথ্যের সমষ্টি নিয়ে আলোচনা করে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক তথ্যের সমাহার বা কোনো তথ্যসারির প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে। এখানে তামিমের রানের স্ৰাইক রেট 127.14 যা তার রান সংগ্রহের হারকে বুঝিয়েছে।
সুতরাং, তামিমের রানের স্ট্রাইক রেট 127.14, ইহা পরিসংখ্যানের তথ্যের সমষ্টি বৈশিষ্ট্য মেনে চলে।
৩। তামিমের রানের গড় 35.14 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে।
ব্যাখ্যা : পরিসংখ্যান কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের অনুকূল তথ্যের সমষ্টি নিয়ে আলোচনা করে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক তথ্যের সমাহার বা কোনো তথ্যসারির প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে। এখানে তামিরে রানের গড় 35.14 দ্বারা উনার সকল রানকে প্রকাশ করা হয়েছে। সুতরাং, তামিমের রানের গড় 35.14 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে।
৪। তামিমের করা রান 492 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না।
ব্যাখ্যা : বহুবচন অর্থে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় না। আবার সাধারণ সংখ্যাকেও পরিসংখ্যান বলা যায় না। এখানে কেবলমাত্র তামিমের রান 492 দেওয়া আছে, যা একটি বিচ্ছিন্ন সংখ্যা। সুতরাং, তামিমের রান 492 এটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে না।
অতএব, উপরোক্ত আলোচনা হতে দেখা যায় যে, তামিমের রানের স্ট্রাইক রেট এবং রানের গড় এই দুটি তথ্যই পরিসংখ্যানের বৈশিষ্ট্য মেনে চলে।