শিক্ষার্থীদের ওজন কোন ধরণের পরিমাপন? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষার্থীদের ওজন হলো আনুপাতিক পরিমাপনের স্কেল। যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্যকে পূর্ব হতে নির্ধারিত কোনো আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় এবং শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয়, তাকে আনুপাতিক পরিমাপন বলে। এ পদ্ধতিতে তথ্যের মানগুলোর উপর সকল গাণিতিক প্রক্রিয়া যেমন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করা যায়। শিক্ষার্থীদের ওজনের উপর সকল গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায়। সুতরাং শিক্ষার্থীদের ওজন হলো আনুপাতিক পরিমাপন স্কেল।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
শিক্ষার্থীদের ওজন কোন ধরণের পরিমাপন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
