'ক' দেশটিতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রের 'ক' দেশটি হলো- চীন। চীন বিশ্বে লৌহ ও ইস্পাত উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ। লৌহ ও ইস্পাত শিল্প সাধারণত কাঁচামালের সহজলভ্যতা তথা লৌহ খনি এবং শক্তি সম্পদ যেমন- কয়লা খনির নিকট গড়ে ওঠে। এছাড়া লৌহ ও ইস্পাত কেন্দ্রগুলো পরিবহন সুবিধা কাজে লাগাতে হ্রদ, নদী ও সমুদ্রের তীরে গড়ে উঠে কেননা এ শিল্পের কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্য ভারী। এসব কারণে ইয়াংসি নদীর তীরে হ্যাঞ্চাও এবং লায়োনিং এর আনশান অঞ্চলে চীনের অধিকাংশ লৌহ ও ইস্পাত কারখানাগুলো অবস্থিত। আনশান চীনের সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র। এছাড়া সাংহাই, নানকিং, উহান প্রভৃতি রাজ্যও ইস্পাত শিল্পে উন্নত।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
'ক' দেশটিতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


