উদ্দীপকে ইঙ্গিতকত শিল্পটি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো লৌহ ও ইস্পাত শিল্প। নিচে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্যা করা হলো: (ক) প্রাকৃতিক নিয়ামকসমূহ: ১. কাঁচামালের সান্নিধ্য লৌহ ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল লৌহ আকরিক। লৌহ খুব ভারি বলে তা বহন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে পৃথিবীর অধিকাংশ লৌহ ও ইস্পাত শিল্পগুলো লৌহ খনির নিকটেই গড়ে উঠেছে। ২. কয়লার সান্নিধ্য লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কয়লা অপরিহার্য। শিল্পক্ষেত্রে এটাই শক্তির প্রধান উৎস। ৩.জলবায়ু: শিল্পের অবস্থানের ওপর জলবায়ু পরোক্ষভাবে প্রভাববিস্তার করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে মৃদু স্বাস্থ্যকর জলবায়ু শ্রমিকের কর্মক্ষমতা বৃদ্ধি করে। (খ) অর্থনৈতিক নিয়ামকসমূহ: ১. মূলধন: লৌহ ও ইস্পাত শিল্প একটি বৃহদাকার শিল্প বলে এতে যথেষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে হয়। (গ) সাংস্কৃতিক নিয়ামকসমূহ: ১. সরকারি নীতি: সরকারি নীতির ওপর নির্ভর করে অনেক সময় শিল্পকারখানা স্থাপিত হয়। ২. প্রযুক্তিবিদ্যা: প্রযুক্তিবিদ্যা সাংস্কৃতিক পরিবেশের অন্যতম উপাদান। এটা লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থানকে নানাভাবে প্রভাবিত করে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকত শিল্পটি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


