উদ্দীপকের দেশটিতে প্রথমোক্ত শিল্পটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দেশটি হলো জাপান। জাপানে প্রথমোক্ত শিল্প অর্থাৎ কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে যার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তুলা। কার্পাস বয়নশিল্প জাপানের সর্বপ্রধান শিল্প। এককালে এ শিল্পে জাপান পৃথিবীর মধ্যে প্রথম ছিল। বর্তমানে জাপান বিশ্বে অষ্টম। ১৮৬৭ সালে জাপানে কার্পাস শিল্প গড়ে ওঠে এবং ১৮৯৫ সালের মধ্যে কার্পাস রপ্তানি বাণিজ্যে প্রবেশ করে। জাপানে দেশি এবং বিদেশি উভয় প্রকার তুলাই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় নদীগুলো হতে পাওয়া যায় সস্তায় পানিবিদ্যুৎ শক্তি। ওসাকা ও নাগোয়ায় বড় বড় কাপড়ের কল আছে। এগুলো প্রধানত উচ্চ শ্রেণির কাপড়, ছাপা কাপড় প্রভৃতি প্রস্তুত করে। এছাড়া সুলভ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থাকায় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত দ্রব্য বাজারজাত করতে জাপানের কোনো অসুবিধা হয় না। জাপানি কাপড় খুব সস্তা। তাই দক্ষিণ-পূর্ব এশিয়ার গরিব জনগণ তা আগ্রহের সাথে ক্রয় করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, কোরিয়া প্রভৃতি দেশ জাপানি বস্ত্রের প্রধান কেতা। এছাড়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোও জাপানি বস্ত্র ক্রয় করে থাকে। আর বাণিজ্যিক এ সুবিধার কারণে জাপানে কার্পাস বয়নশিল্প গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকের দেশটিতে প্রথমোক্ত শিল্পটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


