বাংলাদেশের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত শিল্পটি হলো সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্পের প্রধানতম সমস্যা কাঁচামালের আমদানি। এতে করে উৎপাদন খরচ বেড়ে যায়। পর্যাপ্ত মূলধনের অভাবে কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতি ক্রয় বিঘ্নিত হয়। বিদ্যুতের লোডশেডিং ও উৎপাদন বিঘ্নিত করে এবং উৎপাদন খরচ বাড়ায়। সিমেন্ট বাজারজাতকরণে সরকারি-বেসরকারি পর্যায়ে তেমন উদ্যোগও লক্ষণীয় নয়। উপরন্তু মাঝে মাঝেই শ্রমিক অসন্তোষ উৎপাদনকে স্থবির করে। উপরে উল্লিখিত সমস্যা সত্ত্বেও সিমেন্ট শিল্পে বাংলাদেশ অপার সম্ভাবনাময়। বর্তমানে বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি বিদেশ থেকে উন্নতমানের কাঁচামাল আমদানি করে এ শিল্পে বিনিয়োগ করছে। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের দক্ষ করে তুলছে এবং তাদের উপযুক্ত প্রণোদনা দিচ্ছে। সরকারও বিদ্যুৎ সরবরাহ, বাজারজাতকরণ ও রপ্তানিতে নজর দিচ্ছে। তাই বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষিতে বাংলাদেশের সিমেন্ট শিল্প অপার সম্ভাবনাময়।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
বাংলাদেশের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলো…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


