উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো চিনি শিল্প। বাংলাদেশে ১৫টি চিনিকলের মধ্যে ১০টি উত্তরবঙ্গে (রাজশাহী ও রংপুর বিভাগ) গড়ে উঠেছে। এ শিল্প গড়ে উঠার জন্য বিভিন্ন ভৌগোলিক নিয়ামকের প্রভাব রয়েছে। নিচে তা আলোচনা করা হলো- জলবায়ু: উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে আখের ফলন ভালো হয়। ফলে প্রচুর আখ উৎপাদন হয় এরূপ জলবায়ুবিশিষ্ট অঞ্চলে চিনিকলগুলো প্রতিষ্ঠিত হয়। যেমন- নাটোর। কাঁচামালের সান্নিধ্য; কাঁচামালের সহজলভ্যতা অর্থাৎ আখ উৎপাদন বেশি হলে চিনি শিল্প গড়ে তোলা সহজ। যেমন- উত্তরবঙ্গের রংপুর বিভাগ। শ্রমিক সরবরাহ: যেকোনো কারখানার জন্য শ্রমিকের প্রয়োজনীয়তা অপরিসীম। সুলভে শ্রমিক পাওয়া গেলে চিনি শিল্পের প্রসার ঘটে যেমন- বাংলাদেশের রাজশাহী। পরিবহন ব্যবস্থা: স্থল ও রেলপথে পরিবহনের সুবিধা থাকলে কারখানায় উৎপাদিত চিনি বাজারজাতকরণে অসুবিধা হয় না, বা চিনি শিল্পের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। এ সুবিধা আছে বলেই বাংলাদেশে উত্তরবঙ্গে চিনি শিল্পের প্রসার ঘটেছে। সুতরাং বলা যায় যে, উপরিউক্ত নিয়ামকগুলোর প্রভাবে কোনো অঞ্চলে চিনি শিল্প গড়ে উঠে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


