উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের সমস্যা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে চিনি শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হলেও বিশেষ গুলো সমস্যা এ শিল্প প্রসারে বাধার সৃষ্টি করছে। যেমন – i. চিনিকলগুলোর চাহিদার তুলনায় আখের উৎপাদন অনেক কম। বাংলাদেশের আখ উৎপাদনের মৌসুম মাত্র ৪-৫ মাস। ফলে চিনি কলগুলো বছরের প্রায় ৫-৬ মাস বন্ধ থাকে। কল থাকাকালীন সময়ে শ্রমিকদের বেতন দিতে হয় বলে চিনির উৎপাদন খরচ বেশি হয়। ii. কোনো কোনো চিনিকল (ফরিদপুর সুগার মিলস) আখ উৎপাদন অঞ্চল থেকে দূরে অবস্থান করায় পরিবহন ব্যয় বেশি হয়। iii. কৃষকেরা উৎপাদিত আখের কাঙ্ক্ষিত মূল্য পায় না বলে চিনিকলের নিকটবর্তী অঞ্চলে গুড় তৈরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলে চিনির কলগুলোতে আখ সঙ্কট দেখা দেয়। iv. এছাড়াও দেশে বিরাজমান লোডশেডিং এর কারণে উৎপাদন হ্রাস পায় এবং মূল্য বৃদ্ধি পায়।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের সমস্যা বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


