বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে আলোচিত শিল্পটির বণ্টন আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত শিল্প হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এ শিল্প থেকে বাংলাদেশ প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। নিম্নে এ শিল্পের বণ্টন দেখানো হলো- ঢাকা অঞ্চল: পোশাক শিল্পে ঢাকা অঞ্চল প্রথম। এ অঞ্চলের প্রায় ৮০৬টি পোশাক শিল্পের মধ্যে প্রায় ৭৭৩টি ঢাকা শহরে এবং ৩৩টি নারায়ণগঞ্জে অবস্থিত। ঢাকা মহানগরীর প্রায় সর্বত্রই এ শিল্পে ছড়িয়ে রয়েছে। কোনো কোনো বহুতল ভবনে একাধিক পোশাক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ঢাকা মহানগরীর রামপুরা, এলিফ্যান্ট রোড, গ্রীনরোড, মিরপুর- ১. মিরপুর-১০, মিরপুর-১২, মগবাজার, বাংলামোটর, মহাখালী, বনানী প্রভৃতি অঞ্চলে এ শিল্পে বেশি সংখ্যায় কেন্দ্রিভূত হয়েছে। এছাড়া ফার্মগেট, মতিঝিল, শান্তিনগর, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, উত্তরা প্রভৃতি স্থানেও এ শিল্প রয়েছে। চট্টগ্রাম অঞ্চল: পোশাক শিল্পে চট্টগ্রাম শহর দ্বিতীয়। এখানে প্রায় ৩৯০টি শিল্প অবস্থিত। এ শিল্প কেন্দ্রগুলো কালুরঘাট, আগ্রাবাদ, পাঁচলাইন, নাসিরাবাদ, এনায়েত বাজার, ষোলশহর, বায়েজিদ বোস্তামী রোড প্রভৃতি স্থানে অবস্থিত। খুলনা: খুলনা অঞ্চলের খুলনায় ২২টি এবং যশোরে ৯টি পোশাক শিল্পপ্রতিষ্ঠান অবস্থিত। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাত এলাকায় (EPZ) রপ্তানিমুখী বিশেষ পোশাক শিল্প গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে আলোচিত শিল্পটির বণ্টন আলোচনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


