বাংলাদেশের উক্ত শিল্পে নারী কর্মীদের অবদান আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত শিল্পটি হচ্ছে তৈরি পোশাক শিল্প। বর্তমানে দেশের পোশাক শিল্পে প্রায় ৪ মিলিয়ন লোক কাজ করছে যার প্রায় ৮৫ শতাংশই নারী শ্রমিক। এ শিল্পে নারী কর্মীদের অবদান নিচে আলোচনা করা হলো- বৈদেশিক মুদ্রা অর্জন: তৈরি পোশাক হচ্ছে বিশ্ব বাজারের চাহিদা সম্পন্ন পণ্য। নারী কর্মীরা পোশাক তৈরি করে এবং তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। রপ্তানি সম্প্রসারণ: নারী কর্মীদের অবদানের ফলে প্রচুর পরিমাণ তৈরি পোশাক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে এবং তা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। দীর্ঘ সময় শ্রম: বাংলাদেশের পোশাক শিল্পের নারী কর্মীরা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে। মাঝে মাঝে প্রয়োজনে নির্ধারিত সময়ের অতিরিক্ত (ওভার টাইম) কাজ করে। মানসম্পন্ন পোশাক: নারী কর্মীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় দক্ষতার সাথে যত্ন নিয়ে পোশাক তৈরি করছে। ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক তৈরি সম্ভব হচ্ছে। সন্তা মূল্যে শ্রম: বাংলাদেশের নারী কর্মীরা খুব কম মজুরিতে শ্রম দিয়ে পোশাক তৈরির কাজ করছে। তাদের শ্রম মূল্য মাসিক ৩০০০-৫০০০ টাকা মাত্র। সহজে শ্রম প্রাপ্তি: পুরুষ কর্মীর তুলনায় নারী কর্মী সহজে পাওয়া যায়। ফলে পোশাক শিল্পের বিকাশ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। পরিশেষে বলা যায়, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের শিল্পের প্রাণ। তাই এই শিল্পে যে নারী শ্রমিকরা অবদান রাখছে তাদের শ্রমের মজুরি বৃদ্ধি করা উচিত।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
বাংলাদেশের উক্ত শিল্পে নারী কর্মীদের অবদান আলোচনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


