উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটির উল্লিখিত দেশদ্বয়ের উৎপাদন ও বাণিজ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ দুটি দেশ হলো বাংলাদেশ ও ভারত। দুটি দেশের চিনি শিল্পের উৎপাদন ও বাণিজ্য বিশ্লেষণ করা হলো- আখের অভাবে বাংলাদেশের চিনি কলগুলোতে ক্ষমতা অনুযায়ী চিনি উৎপাদিত হয় না। বর্তমানে দেশের চিনির বার্ষিক চাহিদা প্রায় ১৪ লক্ষ মেট্রিক টন। যেখানে দেশের মোট ১৫টি চিনি কলের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বার্ষিক প্রায় ২.১০ লক্ষ মেট্রিক টন মাত্র। দেশে চিনির প্রকৃত চাহিদার তুলনায় সরকার নিয়ন্ত্রণাধীন চিনিকলগুলোতে চিনির উৎপাদন খুবই সামান্য। ফলে বেসরকারি খাতে স্থাপিত ৫/৬ টি সুগার রিফাইনারিতে উৎপাদিত চিনি এবং আমদানিকৃত চিনি দ্বারা দেশের ঘাটতি পূরণ করা হয়। দেশের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকার কিউবা, ব্রাজিল, পোল্যান্ড এবং অস্ট্রেলিয়া হতে প্রচুর চিনি আমদানি করে থাকে। অন্যদিকে ভারতে ২০২১-২২ এর মৌসুমে চিনির কাঁচামাল হিসেবে ৫ হাজার লক্ষ মেট্রিক টনের বেশি আখ উৎপাদন হয়েছে। এর মধ্যে ৩৫৭৪ লক্ষ মেট্রিক টন থেকে ৩৫৯ লক্ষ মেট্রিক টন চিনি এবং ৩৫ লক্ষ মেট্রিক টন ইথানল উৎপাদন হয়েছে। এর ফলে ভারত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদন এবং ২য় বৃহত্তম রপ্তানি কারণ দেশে পরিণত হয়েছে। ভারত এই মৌসুমে ১০৯.৮ লক্ষ মেট্রিক টন, চিনি রপ্তানি করেছে। এই রপ্তানির ফলে দেশের ৪০ হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা আয় হয়েছে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশ ও ভার চিনি শিল্পের উৎপাদন ও বাণিজ্যের ক্ষেত্রে প্রায় বিপরীত অবস্থানে রয়েছে। ভারত উৎপাদন করে রপ্তানি করেছে। সেখানে বাংলাদেশ সামান্য পরিমাণ উৎপাদন করছে। এতে নিজেদের চাহিদা না মেটায় অন্য দেশ থেকে আমদানি করতে হচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটির উল্লিখিত দেশদ্বয়ের উৎপাদন ও বাণিজ্য বিশ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


