উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্প দুহাট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি- স্বপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্প দুটি হলো সার শিল্প ও সিমেন্ট শিল্প। উক্ত শিল্প দুটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। নিম্নে এর স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- সার শিল্প বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত শিল্প হতে উৎপাদিত সার এদেশের কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং বৈদেশিক সার আমদানি অনেকাংশে হ্রাস পেয়েছে। উক্ত সার ব্যবহার করায় কৃষিক্ষেত্রে উৎপাদন অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। অন্যদিকে সিমেন্ট শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। এ শিল্পের উন্নয়নের ফলে প্রচুর পরিমাণ সিমেন্ট বিভিন্ন অবকাঠামো নির্মাণ রাস্তা ঘাট তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে আমদানী বাণিজ্য অনেকাংশে হ্রাস পেয়েছে। বহু অবকাঠামোগত উন্নয়নে সিমেন্টের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। সুতরাং বলা যায় যে, প্রয়োজনীয় কাঁচামালের যোগান দিতে পারলে উক্ত শিল্পগুলো আরও উত্তোরোত্তর উন্নতি লাভ করবে। তথাপিও শিল্প দুটির দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি বলা যুক্তিযুক্ত বলে মনে করি।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্প দুহাট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


