উদ্দীপকে উল্লিখিত শিল্পের তিনটি উৎপাদন কেন্দ্রের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো সারশিল্প। নিচে উদ্দীপকে উল্লিখিত শিল্পের তিনটি উৎপাদন কেন্দ্রের বর্ণনা দেওয়া হলো- বাংলাদেশের কয়েকটি বিশেষ স্থানে সার কারখানা গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি সার উৎপাদন কেন্দ্র হলো ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল ও আশুগঞ্জ সার কারখানা। বাংলাদেশের প্রথম সার কারখানা হলো ফেঞ্চুগঞ্জ সার কারখানা। ১৯৬১ সালে বাংলাদেশের প্রথম সার কারখানটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে গড়ে ওঠে। ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদিত হয়। এ সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ১৭ হাজার মেট্রিক টন। ঘোড়াশালে ১৯৭০ সালে এ সার কারখানাটি নির্মিত হয় এবং ১৯৭২ সাল থেকে উৎপাদন শুরু হয়। এ কারখানায় প্রধান কাঁচামাল হলো তিতাস গ্যাস। এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন। মেঘনা নদীর বাম তীরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে এ সার কারাখানাটি অবস্থিত যা ১৯৮১ সালের ১৫ই ডিসেম্ব প্রতিষ্ঠা করা হয়। এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন। কারখানাটির প্রধান কাঁচামাল স্থানীয় প্রাকৃতিক গ্যাস।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের তিনটি উৎপাদন কেন্দ্রের বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


