বাংলাদেশের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত শিল্পের উৎপাদনজনিত সমস্যাসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো সার শিল্প। এ শিল্পের উৎপাদনজনিত কতিপয় সমস্যা রয়েছে। সমস্যাসমূহ নিচে আলোচনা করা হলো: প্রাকৃতিক গ্যাসই রাসায়নিক সার কারখানার প্রধান কাঁচামাল। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাঁচামালের অভাবে অধিকাংশ কারখানা ক্ষমতা অনুযায়ী সার উৎপাদন করতে পারছে না। কারখানার শক্তিসম্পদ সরবরাহের জন্য অধিকাংশ সার কারখানার নিজস্ব বিদ্যুৎকেন্দ্র রয়েছে। কয়লা বা পেট্রোলিয়ামের এবং গ্যাসের অপ্রতুলতা প্রভৃতি প্রয়োজনীয় শক্তিসম্পদের অভাবে বিদ্যুৎকেন্দ্র থেকে সর্বদা প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া সম্ভব হয় না। তাই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ বিভ্রাট এ শিল্পের উন্নতিতে বাধার সৃষ্টি করেছে। দেশে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনের অভাব থাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য আমদানি করা সম্ভব হয় না। ফলে মাঝে মাঝে সার কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত হয়। এ শিল্পে নিয়োজিত শ্রমিকের অধিকাংশই অজ্ঞ ও অশিক্ষিত হওয়ার ফলে গ্যাস বা পেট্রোলিয়ামের মতো সহজ দাহ্য পদার্থ নিয়ে কাজ করা এসব শ্রমিকের জন্য নিরাপদ নয়। কারিগরি জ্ঞানসম্পন্ন তরুণরা বেশি টাকা রোজগারের আশায় বিদেশে চলে যায়। বাংলাদেশের কারিগরি জ্ঞানসম্পন্ন লোকের যথেষ্ট অভাব রয়েছে। এছাড়া প্রশাসনিক অস্থিতিশীলতা, ব্যবস্থাপনা গাফিলতি, শ্রমিক বিরোধ নিষ্ঠা ও সততার অভাব, সুনির্দিষ্ট নীতিমালার অভাব প্রভৃতি সার শিল্পের উন্নতিতে অন্তরায় হিসেবে বিবেচতি।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
বাংলাদেশের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত শিল্পের উৎপাদনজনিত সমস্যাসমূহ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


