উদ্দীপকে 'ক' অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' অঞ্চলটি হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্পের প্রাধান্য লক্ষ করা যায়। এ ধরনের শিল্পকারখানা গড়ে ওঠার জন্য প্রাকৃতিক, অর্থনৈতিক প্রভৃতি নিয়ামকের প্রভাব রয়েছে। নিচে এসব নিয়ামকগুলো ব্যাখ্যা করা হলো- কাঁচামালের সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আকরিক লৌহ। কিন্তু তা খুব ভারী বলে বহন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে যুক্তরাষ্ট্রে এ শিল্পগুলো লৌহ খনির নিকটে গড়ে ওঠেছে। যেমন- বার্মিংহাম অঞ্চল । কয়লার সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কয়লা অপরিহার্য। এটি শক্তির অন্যতম উৎস। এ কারণে যুক্তরাষ্ট্রের শিল্প প্রতিষ্ঠানগুলো প্রধানত কয়লা খনিগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেমন- পেনসিলভানিয়ার লৌহ ও ইস্পাত শিল্প । পানির সরবরাহ: আকরিক লৌহ ধৌত ও পরিশোধন এবং কাঁচা লৌহকে ঠাণ্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তাই যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত কেন্দ্রগুলো হ্রদ, নদী ও সমুদ্রের তীরে গড়ে উঠেছে। মূলধন: লৌহ ও ইস্পাত শিল্প একটি বৃহদাকার শিল্প বলে এতে প্রচুর পুঁজি বিনিয়োগ করতে হয়। ভূমি ক্রয়, অট্টালিকা নির্মাণ, যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয়, শ্রমিকের বাসস্থান, বেতন ইত্যাদি বাবদ প্রচুর মূলধনের প্রয়োজন হয়; যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রাচুর্য রয়েছে। প্রযুক্তি: এটি লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থানকে প্রভাবিত করে। এতে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয়ে থাকে। উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মাধ্যমে দেশটি এ শিল্পে উন্নতি লাভ করেছে। উপরিউক্ত নিয়ামকসমূহের কারণে যুক্তরাষ্ট্রে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে 'ক' অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্যা করো।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


