উদ্দীপকে দেশটিতে উল্লিখিত শিল্পের গড়ে উঠার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশটি হলো জাপান। এখানে গড়ে উঠা শিল্প হলো লৌহ ও ইস্পাত শিল্প এবং বস্ত্র শিল্প। জাপানে কয়েকটি বিশেষ কারণে লৌহ ও ইস্পাত এবং বস্ত্র শিল্প গড়ে উঠেছে। নিচে তা আলোচনা করা হলো- লৌহ ও ইস্পাত শিল্প এবং বস্তু শিল্প গড়ে উঠার জন্য প্রয়োজনীয় নিয়ামক জাপানে রয়েছে। জাপানের জলবায়ু এ দুটি শিল্পের জন্য উত্তম। কারণ জাপানে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। ফলে শ্রমিকরা বেশি পরিশ্রম করতে পারে। যেকোনো শিল্পের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ থাকতে হয়। জাপানে পানি সরবরাহ ব্যবস্থা সর্বাধুনিক। লৌহ ও ইস্পাত এবং বস্ত্র শিল্প পরিচালনায় পর্যাপ্ত শক্তিসম্পদ প্রয়োজন। যেমন- গ্যাস, তেল, কয়লা, বিদ্যুৎ প্রভৃতি। জাপানে এ ধরনের শক্তিসম্পদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এছাড়া জাপানে উত্তম সরকারি নীতি, সঠিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত মূলধন ব্যবস্থাপনা, উত্তম পরিবহন ও যোগাযোগ, উন্নত প্রযুক্তি প্রভৃতি নিয়ামকের প্রভাবে এদেশে যথেষ্ট পরিমাণ লৌহ ও ইস্পাত এবং বস্তু শিল্প গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে দেশটিতে উল্লিখিত শিল্পের গড়ে উঠার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


