উদ্দীপকে 'খ' শিল্পের আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নতি ঘটায়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' শিল্পটি হলো পোশাক শিল্প যেখানে অধিক পরিমাণে নারী শ্রমিক নিয়োজিত রয়েছে। নিচে পোশাক শিল্পের আন্তর্জাতিক বাণিজ্যে যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ অনুপাতে কর্মসংস্থানের স্বল্পতা বিদ্যমান। তবে পোশাক শিল্পে দেশের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ নিয়োজিত রয়েছে। যে সমস্ত লোকজন এ শিল্পে নিয়োজিত রয়েছে তাদের আর্থ-সামাজিক উন্নতি সাধিত হচ্ছে। আর এ উন্নতি ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে; অর্থনীতিতে সুফল বয়ে আনছে। বাংলাদেশে শ্রম সস্তা বলে উৎপাদিত পোশাকে খরচ কম হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে বিদেশে রপ্তানি করতে পারে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে। এ খাতে এখন শিক্ষিত জনগোষ্ঠীও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তাছাড়া, বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পোশাক শিল্প থেকে যে পরিমাণ রপ্তানি আয় হয় তা সার্বিক অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। তাই বলা যায় পোশাক শিল্পের আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনীতির উন্নতি ঘটায়।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে 'খ' শিল্পের আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নতি ঘটা…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


