উদ্দীপকের শেষ বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিনি শিল্পের কথা বলা হয়েছে যেখানে শেষ বাক্যে কাঁচামালের অভাবে সিলেটে চিনি শিল্প গড়ে না উঠার কথা বলা হয়েছে। নিচে বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো- চিনি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আখ। যে অঞ্চলে প্রচুর আখ উৎপন্ন হয় সে অঞ্চলে চিনি শিল্প গড়ে উঠে। সিলেটে আখ তেমন ভালো জন্মায় না। সিলেট অঞ্চলটি ভূপ্রকৃতিগতভাবে আখ চাষের উপযোগী নয়। সিলেটের জলবায়ুও অনুকূল নয়। উষ্ণ ও আর্দ্র জলবায়ু আখ চাষের জন্য উত্তম। এছাড়া পলিদোআঁশ ও কাদা দোআঁশ মাটিতে আখ চাষ ভালো হয়। এ সকল নিয়ামকের কোনোটিই সিলেটে নেই। এসব কারণে সিলেটে আখের চাষ হয় না। ফলে এ অঞ্চলে কোনো চিনি শিল্পও গড়ে উঠেনি। তাই বলা যায় উদ্দীপকের শেষ বাক্যটি খুবই তাৎপর্যপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


