উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শিল্পটি হলো পোশাক শিল্প। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ শিল্পের ভূমিকা অপরিসীম। নিচে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত শিল্পটি অর্থাৎ • পোশাক শিল্পের ব্যাপক ভূমিকা বিদ্যমান। বর্তমানে বাংলাদেশে যতগুলো শিল্প আছে তন্মধ্যে অর্থনৈতিক দিক বিবেচনায় পোশাক শিল্পই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এ শিল্পখাত থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ অনুপাতে কর্মসংস্থানের স্বল্পতা বিদ্যমান। তবে পোশাক শিল্পে দেশের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ নিয়োজিত রয়েছে। যে সমস্ত লোকজন এ শিল্পে নিয়োজিত রয়েছে। তাদের আর্থ-সামাজিক উন্নতি সাধিত হচ্ছে। আর এ উন্নতি ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনীতিতে সুফল বয়ে আনছে।বাংলাদেশে শ্রম সস্তা বলে উৎপাদিত পোশাকে খরচ কম হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে বিদেশে রপ্তানি করতে পারে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে। এখাতে এখন শিক্ষিত জনগোষ্ঠীও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তাছাড়া বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে - বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


