বাংলাদেশের উল্লিখিত শিল্পের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিনি শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের চিনি শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হলেও বেশ কতকগুলো সমস্যা এর প্রসারে বাধার সৃষ্টি করছে। বাংলাদেশে চিনিকলগুলোর চাহিদার তুলনায় আখের উৎপাদন অনেক কম। অনুর্বর মৃত্তিকা, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব, পোকার আক্রমণ প্রভৃতি কারণে। আখের উৎপাদন কম হয়ে থাকে। আবার, মৌসুমে দূরবর্তী এলাকা থেকে কারখানায় আখ নিয়ে আসার প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা না থাকায় চিনি উৎপাদনে প্রভাব পড়ে। কারণ আখ কেটে রেখে দিলে অথবা সময়মতো না কাটলে রস কমে যায়। চিনিকলগুলোতে আখের জন্য কৃষকরা উপযুক্ত মূল্য পায় না বলে গুড় তৈরিতে আগ্রহী হয়ে থাকে। এ সমস্যা দ্রুত সমাধান না করা গেলে এক সময় চিনি শিল্প হুমকির মুখে পড়বে। উক্ত সমস্যা সমাধানের উপায়সমূহ: • বাংলাদেশে আখের উৎপাদন যথাসম্ভব বৃদ্ধি করতে হবে। এজন্য ক্ষতিকারক পোকা দমনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। • পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে যাতে আখ সহজেই উৎপাদন স্থানে সময়মতো পৌঁছায়। • কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণসহ আখের ন্যায্য মূল্য প্রাপ্তির দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সরকারি নীতিমালা প্রণয়ন, ঋণদান, ইক্ষু গবেষণা বিনিয়োগকারীদের এ শিল্পে বিনিয়োগে উৎসাহিত করে চিনির উৎপাদন বাড়াতে হবে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
বাংলাদেশের উল্লিখিত শিল্পের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


