এলেক্সের মালিকানাধীন শিল্পের গঠনের নিয়ামক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. এ্যালেক্সের মালিকানাধীন শিল্পটি হলো লৌহ ও ইস্পাত। আমেরিকার ইরি হ্রদ অঞ্চলে এ শিল্পের প্রাধান্য লক্ষ করা যায়। এ ধরনের শিল্পকারখানা গড়ে ওঠার জন্য প্রাকৃতিক, অর্থনৈতিক প্রভৃতি নিয়ামকের প্রভাব রয়েছে। নিচে এসব নিয়ামকগুলো ব্যাখ্যা করা হলো- কাঁচামালের সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল লৌহ আকরিক। লৌহ খুব ভারী বলে তা বহন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে আমেরিকায় এ শিল্পগুলো লৌহ খনির নিকটে গড়ে ওঠেছে। কয়লার সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কয়লা অপরিহার্য। শিল্পক্ষেত্রে এটি শক্তির প্রধান উৎস। এ কারণে আমেরিকার শিল্প প্রতিষ্ঠানগুলো প্রধানত কয়লা খনিগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পানির সরবরাহ: আকরিক লৌহ ধৌত ও পরিশোধন এবং কাঁচা লৌহকে ঠাণ্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তাই আমেরিকার লৌহ ও ইস্পাত কেন্দ্রগুলো হ্রদ, নদী ও সমুদ্রের তীরে গড়ে উঠেছে। মূলধন: লৌহ ও ইস্পাত শিল্প একটি বৃহদাকার শিল্প বলে এতে প্রচুর পুঁজি বিনিয়োগ করতে হয়। ভূমি ক্রয়, অট্টালিকা নির্মাণ, যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয়, শ্রমিকের বাসস্থান, বেতন ইত্যাদি বাবদ প্রচুর মূলধনের প্রয়োজন হয়। প্রযুক্তি: এটি লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থানকে প্রভাবিত করে। এতে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয়ে থাকে। উন্নত প্রযুক্তিবিদ্যার জন্যই আমেরিকা লৌহ ও ইস্পাত শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। উপরিউক্ত নিয়ামকসমূহের কারণে আমেরিকার ইরি হ্রদ অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
এলেক্সের মালিকানাধীন শিল্পের গঠনের নিয়ামক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


