এলেক্সের বাংলাদেশে বিনিয়োগের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: মি. এ্যালেক্স বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ সরকার বর্তমানে শিল্প প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় দেশে শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে এখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে। যেমন- এ দেশের পোশাক শিল্পের অনুকূল জলবায়ু, সস্তা ও প্রচুর শ্রমিক, উন্নত কাঁচামাল ও শক্তি সম্পদের প্রাচুর্য প্রভৃতি কারণ মি. এ্যালেক্সকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করেছে। i. জলবায়ু: বাংলাদেশের নাতিশীতোষ্ণ জলবায়ু কারখানায় শ্রমিকদের অধিক সময় কাজ করার বিশেষ উপযোগী। এজন্য এদেশে তৈরি পোশাক শিল্পের বিকাশ ঘটেছে। ii. কাঁচামাল: পোশাক শিল্পের প্রধান কাঁচামাল বস্ত্র। দেশীয় উন্নতমানের বস্ত্র ব্যবহার করে এদেশে বেশ কিছু তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। iii. শক্তি সম্পদ: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো শহর কেন্দ্রিক গড়ে ওঠায় বিদ্যুৎ সরবরাহ পেতে অসুবিধা হয় না। তাই ঢাকা শহরের আশপাশে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠছে। iv. মূলধন: শিল্প স্থাপনের জন্য মূলধন অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশের সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক শিল্পের অর্থ যোগান দেয়। এ কারণে নারায়ণগঞ্জ ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পের ব্যাপক বিস্তার হয়েছে। V. শ্রমিক: বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় এখানে সুলভে শ্রমিক পাওয়া যায় এবং স্বল্প মজুরিতে কাজ করানো যায়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, উল্লিখিত নিয়ামকগুলোর কারণেই মি. এ্যালেক্স এদেশের পোশাক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
এলেক্সের বাংলাদেশে বিনিয়োগের কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


