উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটির বাংলাদেশে সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো পোশাক শিল্প। অনুকূল জলবায়ু, আন্তর্জাতিক চাহিদা, সস্তা শ্রমিক প্রভৃতির কারণে এদেশে প্রচুর পোশাক শিল্প গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশে এ শিল্পে কিছু কিছু সমস্যা রয়েছে যা নিচে আলোচনা করা হলো- বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখনো অনেকটা দুর্বল। তাই পোশাক শিল্পে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার কারণে এ শিল্পের বিকাশে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের উপযুক্ত মজুরি না দিয়ে অনেক পোশাক শিল্প মালিক তাদের নিজেদের ফায়দা লুটে নেয়। ফলে শ্রমিকরা অবহেলিত থেকে যায় যা তাদের কর্মস্পৃহা কমায়। শ্রমিকদের প্রয়োজনীয় কর্ম পরিবেশ না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে না। প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে এ শিল্পের শ্রমিকরা তাদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করতে সক্ষম হচ্ছে না। নারী শ্রমিকদের মজুরি কম দেওয়ার প্রবণতা এ শিল্পের অন্যতম সমস্যা। এছাড়া রাজনৈতিক অস্থিরতা, অশিক্ষা, সরকারি নীতিমালার অভাব, নারীর অবমূল্যায়ন প্রভৃতি পোশাক শিল্পের বিকাশের অন্যতম অন্তরায়। উদ্দীপকের ইঙ্গিতকৃত শিল্পটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ অনুপাতে কর্মসংস্থানের স্বল্পতা বিদ্যমান। তবে পোশাক শিল্পে দেশের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ নিয়োজিত রয়েছে। যে সমস্ত লোকজন এ শিল্পে নিয়োজিত রয়েছে তাদের আর্থসামাজিক উন্নতি সাধিত হচ্ছে। বাংলাদেশে শ্রম সস্তা বলে উৎপাদিত পোশাকে খরচ কম হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে বিদেশে রপ্তানি করতে পারে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে। এ খাতে এখন শিক্ষিত জনগোষ্ঠীও। কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তাছাড়া বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থান এই পোশাক শিল্পের মাধ্যমে হয়েছে যা দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটির বাংলাদেশে সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


