সন্নিকর্ষ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: একটি স্নায়ুকোষের সাথে অন্য আরেকটি স্নায়ুকোষের সংযোগস্থলকে সন্নিকর্ষ বলে। সন্নিকর্ষের ক্রিয়ার ফলে প্রতিক্রিয়ার মধ্যে বৈচিত্র্য দেখা যায়। সন্নিকর্ষের কারণেই একই উদ্দীপক বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। সন্নিকর্ষ মস্তিষ্কের বিভিন্ন সংবেদনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। দুটি স্নায়ুকোষের মাঝখানে যদি ফাঁকা স্থান না থাকতো অর্থাৎ দুটি নিউরন পরস্পর সংযুক্ত থাকতো তাহলে স্নায়ুপ্রবাহ প্রয়োজনবোধে ভিন্নপথে পরিচালিত হতে পারতো না। আবার একটি স্নায়ুকোষ থেকে উদ্দীপনা একাধিক স্নায়ুকোষেও স্থানান্তরিত হতে পারতো না। ফলে আচরণের ক্ষেত্রে যান্ত্রিকতা দেখা যেত। তাই সন্নিকর্ষের কাজের মাধ্যমে আচরণ হয় বৈচিত্র্যময় । তাই বলা যায়, সন্নিকর্ষ মানবদেহের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
সন্নিকর্ষ গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

