দৃশ্যকল্প-২ এর A চিহ্নিত অংশটির অবস্থান উল্লেখসহ এর গঠন বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ A চিহ্নিত অংশটি হলো মেরুরজ্জু। নিচে এর অবস্থান উল্লেখসহ গঠন বর্ণনা করা হলো- মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের ও সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। মেরুদণ্ড বস্তিগহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। মেরুদণ্ড মোট ৩৩ বা ৩৪ টি কশেরুকা নিয়ে গঠিত। কশেরুকাগুলো ছিদ্রবিশিষ্ট এবং একটি অপরটির উপর সজ্জিত। ফলে মেরুদণ্ডের মাঝামাঝি দিয়ে একটি নিরবচ্ছিন্ন ছিদ্র বা নালিকার সৃষ্টি হয়। এই নালিকাটির ভিতরেই মেরুরজ্জু রয়েছে। মেরুরজ্জু সাধারণত প্রায় ১৭ বা ১৮ ইঞ্চি লম্বা হয়। আড়াআড়ি ব্যবচ্ছেদ থেকে দেখা যায় যে, মেরুরজ্জু দুটি ভিন্ন এলাকা নিয়ে গঠিত। একটি ভিতরের H আকৃতির ধূসর পদার্থ এবং অন্যটি ধূসর পদার্থের চারদিকে ঘেরা শ্বেত পদার্থ। ধূসর পদার্থ অধিকভাবে কোষদেহ এবং আবরণবিহীন আন্তঃস্নায়ুকোষ দ্বারা গঠিত; অপরদিকে শ্বেত পদার্থ অধিকভাবে ঊর্ধ্বগামী ও নিম্নগামী মায়োলিন আবরণযুক্ত স্নায়ু শাখা দ্বারা গঠিত।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর A চিহ্নিত অংশটির অবস্থান উল্লেখসহ এর গঠন বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
