উদ্দীপকে বর্ণিত রেবার শারীরিক সমস্যার জন্য কোন হরমোন দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রেবার শারীরিক সমস্যার জন্য থাইরক্সিন হরমোন দায়ী। নিচে তা ব্যাখ্যা করা হলো- অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে অন্যতম একটি হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয়, এর ফলে শিশুর যে রোগ হয় তা ক্রেটিনিজম নামে পরিচিত। এ রোগে আক্রান্ত শিশুর মানসিক বিকাশ ঠিকমতো হয় না, শারীরিক বিকাশও ঠিকমতো হয় না। এসব শিশুদের বেশিরভাগ মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে। সুষ্ঠু ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠা একপ্রকার অসম্ভব হয়ে যায়। এ রোগের ফলে শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী ও স্ফীতোদর ও ক্ষীণবুদ্ধির হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় রেবা ও রেখা দুই বোন। রেবা দেখতে খর্বাকৃতি ও ক্ষীণদেহী। তাই আমরা বলতে পারি রেবার শারীরিক সমস্যার জন্য থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের অভাব দায়ী।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রেবার শারীরিক সমস্যার জন্য কোন হরমোন দায়ী? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

