উদ্দীপকে চিত্র-১ হলো থাইরয়েড গ্রন্থি। নিচে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
এ সকল গ্রন্থির মধ্যে থাইরয়েড বিশেষ গুরুত্বপূর্ণ। গলদেশের শ্বাসনালির দুইপাশে এ গ্রন্থিটি অবস্থিত। এ গ্রন্থি প্রধানত দুই ধরনের রস বা হরমোন ক্ষরণ করে থাকে; যথা— ১. থাইরক্সিন ও ২. ট্রাই-আয়োডো- থাইরনিন। থাইরক্সিন শরীরের কোষ বিভাজন ও মৌল তাপ উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এর আধিক্যে শারীরিক চাঞ্চল্য ও উত্তেজনা বৃদ্ধি পায় এবং শরীরের তাপ উৎপাদনের হার বেড়ে যায় ।
থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে শিশুর শারীরিক ও মানসিক বুদ্ধি বিশেষভাবে ব্যবহৃত হয় এবং ক্রেটিনিজম নামক রোগে আক্রান্ত হয়। ক্রেটিনিজম রোগে আক্রান্ত শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না, বুদ্ধিও সুষ্ঠু স্বাভাবিক হয় না। এসব শিশুদের বেশিরভাগ হয় মানসকি প্রতিবন্ধী। যৌন বিকাশ ঠিকমতো হয় না । সুষ্ঠু ও স্বাভাবিকভাবে বেড়ে উঠা এক প্রকার অসম্ভব হয়ে উঠে। এই রোগে শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, স্ফীতোদর ও ক্ষীণবুদ্ধির হয়। পরিণত বয়সে এ হরমোনের কমতি হলে মিক্সেডেমা নামক রোগের আবির্ভাব ঘটে। মিক্সেডেমা রোগ হলে রক্তের চাপ কমে যায়, দেহের বিপাক ক্রিয়া ব্যাহত হয়, ত্বক শুষ্ক ও কুঞ্চিত হয়ে যায়, চেহারায় লাবণ্য কমে যায়, কাজে অলসতা দেখা দেয় এবং উদ্যম কমে যায় ।
উপর্যুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, মিক্সেডেমা রোগের কারণ থাইরক্সিন হরমোনের অভাব।