উদ্দীপক-২ এ সোনালী ও ইপসিতার ক্ষেত্রে একই গ্রন্থি কাজ করেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক-২ এ সোনালী ও ইপসিতার ক্ষেত্রে একই গ্রন্থি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি কাজ করছে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে অন্যতম একটি গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। এ গ্রন্থির সম্মুখ অংশ থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তাদের মধ্যে এক ধরনের হরমোন হলো প্রলেকটিন বা ল্যাক্টোজেনিক হরমোন। এ হরমোন ক্ষরণের ফলে গর্ভবতী মায়েদের স্তনে দুগ্ধের সঞ্চার হয় এবং মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়। অপরদিকে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা হলো অক্সিটোসিন হরমোন। এ হরমোনটির কমতি হলে গর্ভবতীদের সন্তান প্রসবে বিঘ্ন ঘটে এবং জরায়ুর সংকোচন ও প্রসারণ ঠিক মত হয় না। আমরা উদ্দীপক-২ এ দেখতে পাই সোনালী ও ইপসিতা দুজনই গর্ভবতী। সোনারীর ছেলে হলো সে গভীর মমতায় ছেলেকে দুগ্ধ পান করালো। এক্ষেত্রে প্রলেকটিন হরমোনের প্রভাব রয়েছে। কিন্তু ইপসিতার সন্তান প্রসবের বিঘ্ন ঘটে কারণ তার জরায়ুর সংকোচন প্রসারণ ঠিকমতো হচ্ছিল না। এক্ষেত্রে ভার অক্সিটোসিন হরমোনের ঘাটতি রয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপক-২ এ সোনালী ও ইপসিতার ক্ষেত্রে একই গ্রন্থি কাজ করেছে। উক্তিট…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

