দৃশ্যকল্প-২ এ কোন গ্রন্থিটির কথা বলা হয়েছে? গ্রন্থিটির কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ আমরা দেখতে পাই সেলিনা গ্রামের বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় আহত হয়ে চোখে দেখতে ও কানে শুনতে পাচ্ছে না, সেলিনার এ অবস্থার জন্য গুরু মস্তিষ্কের শিরনিম্ন ও পশ্চাৎ অঞ্চল দায়ী যে অংশ দুটি সম্মুখ মস্তিষ্কের গুরুমস্তিষ্কে অবস্থিত। দৃশ্যকল্প-২ এ অগ্ন্যাশয় গ্রন্থি সম্পর্কে বলা হয়েছে। পাকস্থলীর নিচে অগ্ন্যাশয় গ্রন্থির অবস্থান। এই গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন ক্ষরিত হয়। ইনসুলিন ও গ্লুকোজেন। ইনসুলিন ও গ্লুকোজেন শর্করা বিপাককে নিয়ন্ত্রণ করে। রক্ত হতে শর্করা ব্যবহার করতে কোষসমূহের জন্য ইনসুলিন অতিব প্রায়োজন। ইনসুলিন রক্ত প্রবাহে শর্করার ভারসাম্য রক্ষা করে এবং গ্লুকোজেন রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি করে। ইনসুলিন হরমোন বহুমূত্র রোগের নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। অগ্ন্যাশয় হতে উপযুক্ত পরিমাণ হরমোন ক্ষরিত না হওয়ার ফলে রক্তের বাড়তি শর্করা মূত্রের সঙ্গে বের হয়ে যায় ফলে রোগী দুর্বল হয়ে পড়ে। বহুমূত্র রোগ উপশমের জন্য ইনসুলিন ইনজেকশন ব্যবহার করা হয়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন গ্রন্থিটির কথা বলা হয়েছে? গ্রন্থিটির কার্যকারিতা …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

