উদ্দীপকের ১ নং বৈশিষ্ট্যে যে কোষের কথা বলা হয়েছে তার গঠন ও কার্যাবলী বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ১ নং বৈশিষ্ট্যে যে কোষের কথা বলা হয়েছে তা হলো স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষের গঠন: একটিআদর্শ স্নায়ুকোষ বা নিউরনের মধ্যে ৫টি অংশ থাকে। যথা- ১. কোষদেহ: কোষদেহ সাইটোপ্লাজম নামক অপেক্ষাকৃত তরল পদার্থ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমে ক্রমোফিল, গলজিবডি, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুউল, লাইসোজোম ইত্যাদি থাকে। ২. কোষকেন্দ্র: কোষের মধ্যে অবস্থিত অপেক্ষাকৃত ঘন গোলাকার ক্ষুদ্র পিন্ডকে বলা হয় কোষকেন্দ্র। ৩. কোষ আবরণ: কোষদেহের বাহ্যিক আবরণকে বলা হয় কোষপ্রাচীর বা কোষ আবরণ। ৪. স্নায়ুকেশ : স্নায়ুকেশ কোষদেহের সঙ্গে সংলগ্ন শুরু কতগুলো চুল বা আঁশ। এগুলোর কোনো আবরণ নেই। ৫. স্নায়ু শাখা: স্নায়ুকোষের সঙ্গে সংলগ্ন লম্বা তন্তুকে বলা হয় স্নায়ু শাখা। স্নায়ুকোষের কার্যাবলী : স্নায়ুকোষের কার্যাবলীকে ৩ ভাগে ভাগ করা যায়- ১. সংবেদী : এই স্নায়ুকোষগুলো শরীরের বিভিন্ন ইন্দ্রিয় থেকে সংবেদন বহন করে মস্তিষ্কে নিয়ে আসে। ২. গতিবাহী: এ স্নায়ুকোষগুলো মস্তিষ্কে উৎপন্ন স্নায়ুপ্রবাহ বহন করে গ্রন্থীসমূহে নিয়ে যায়। ৩. সংযোজক স্নায়ুকোষ: এই স্নায়ুকোষগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে অবস্থান করে এবং অন্তর্মুখী স্নায়ুকোষের সাথে বহির্মুখী স্নায়ুকোষের সমন্বয় ও সংযোগ স্থাপন করে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকের ১ নং বৈশিষ্ট্যে যে কোষের কথা বলা হয়েছে তার গঠন ও কার্যাবল…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

