আদিলের সমস্যার জন্য গুরুমস্তিষ্কের কোন অঞ্চল দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আদিলের সমস্যার জন্য গুরুমস্তিষ্কের গতি অঞ্চল দায়ী। রোলান্ডো নামক খাঁজের কাছে এ অঞ্চলটি অবস্থিত। এটা চেষ্টীয় কাজের জন্য দায়ী। আমরা যখন কোনো অঙ্গ সঞ্চালন করি, তখন মস্তিষ্কের গতিঅঞ্চলের বিশেষ কোনো কেন্দ্র উত্তেজিত হয় এবং এই উত্তেজনায় স্নায়ুপ্রবাহ গতিবাহী স্নায়ুর মাধ্যমে মাংসপেশিতে পৌছে তাকে সক্রিয় করে তোলে। আমাদের শরীরে যতগুলো মাংসপেশি আছে গুরুমস্তিষ্কে ততগুলো গতিকেন্দ্র রয়েছে। এ অঞ্চলটিকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা উদ্দীপিত করলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নড়া-চড়া লক্ষ করা যায়। কোনো কারণে গুরুমস্তিষ্কের গতি অঞ্চলটিতে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে মাংসপেশির নড়া-চড়া বন্ধ হয়ে যাবে। উদ্দীপকে আদিল মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার পরেই তার হাত-পা নাড়ানো বন্ধ হয়ে গিয়েছিল। মূলত গতি অঞ্চলে স্নায়ুপ্রবাহে ব্যাঘাতের ফলেই হাত পা তথা মাংসপেশি নড়া-চড়ার সমস্যা হয়েছিল।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
আদিলের সমস্যার জন্য গুরুমস্তিষ্কের কোন অঞ্চল দায়ী? ব্যাখ্যা কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

