কামাল এবং জরিনার সমস্যার জন্য একই গ্রন্থি দায়ী- উক্তিটির সত্যতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকে কামাল এবং জরিনার সমস্যার জন্য একই গ্রন্থি দায়ী। গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থির ভূমিকা মানবদেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য পিটুইটারি গ্রন্থি তার নিজস্ব শিরা ছাড়াও এড্রিনাল, থাইরয়েড ও যৌন গ্রন্থির ক্রিয়াকেও কিছুমাত্রায় নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ। সম্মুখ, মধ্য ও পশ্চাৎ অংশ থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, যা মানব আচরণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কামালের সমস্যাটির জন্য পিটুইটারি গ্রন্থির মধ্য অংশের "মেলানোসাইট উদ্দীপক হরমোন" দায়ী। এ অংশ থেকে নিঃসৃত হরমোন ব্যক্তির ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে। মূলত এ হরমোন ক্ষরণ অতিমাত্রায় হলে ত্বকের বর্ণ কালো হয়। অন্যদিকে জরিনার সমস্যার জন্য পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশের 'অক্সিটোসিন হরমোন" দায়ী। এই হরমোন জরায়ুর সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে। এ হরমোনের কমতি ঘটলে গর্ভবতীদের সন্তান প্রসবে বিঘ্ন ঘটে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
কামাল এবং জরিনার সমস্যার জন্য একই গ্রন্থি দায়ী- উক্তিটির সত্যতা যাচ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

