হাসিবের ক্ষেত্রে মস্তিষ্কের কোন অংশ দায়ী- ব্যাখ্যা কর।
উত্তর: হাসিবের ক্ষেত্রে সম্মুখ মস্তিষ্কের এমিগডালা অংশ দায়ী। নিচে তা ব্যাখ্যা করা হলো- মস্তিষ্কের কেন্দ্রস্থলে দুটি গোলাকৃতি অংশ রয়েছে যা এমিগডালা নামে পরিচিত। এটি আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণের সাথে জড়িত। বানরের এমিগডালাতে ক্ষত সৃষ্টি করে কুভার এবং বুচি দেখতে পান যে বন্য এবং হিংস্র বানর অত্যন্ত নম্র ও শান্ত বানরে পরিবর্তিত হয়েছে। অনেক পরীক্ষণকারী মতামত ব্যক্ত করেছেন যে এমিগডালা আক্রমণাত্মক আচরণের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি হাইপোথ্যালামাসকে নিয়ন্ত্রণ করে। আমরা উদ্দীপকে দেখতে পাই হাসিব কোনো কাজে মন দিতে পারছে না। কিছু জিজ্ঞেস করলে আক্রমণাত্মক আচরণ করছে। তার এ আক্রমণাত্মক আচরণের জন্য মস্তিষ্কের এমিগডালা অংশ দায়ী।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
হাসিবের ক্ষেত্রে মস্তিষ্কের কোন অংশ দায়ী- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

