ইরামের শারীরিক বৈশিষ্ট্যের জন্য কোন গ্রন্থি দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: ইরামের শারীরিক বৈশিষ্ট্যের জন্য পিটুইটারি গ্রন্থির শরীরবর্ধক হরমোন দায়ী। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। এ গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়, যার মধ্যে একটি হলো শরীরবর্ধক হরমোন। এ হরমোন শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। এ হরমোন যদি প্রয়োজনের অতিরিক্ত ক্ষরিত হয় তাহলে অল্পবয়স্ক কিশোরকেও ৬ থেকে ৮ ফুট লম্বা একটা দৈত্য বলে মনে হয়। এ ধরনের মানুষকে পিটুইটারি দৈত্য বলা হয়। আমরা উদ্দীপকে দেখতে পাই ইরামের উচ্চতা ৮ ফুট। ইরামের অতিরিক্ত উচ্চতার জন্য পিটুইটারি গ্রন্থির শরীরবর্ধক হরমোন দায়ী।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
ইরামের শারীরিক বৈশিষ্ট্যের জন্য কোন গ্রন্থি দায়ী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

