রহিম যে রোগে আক্রান্ত তা কোন গ্রন্থির প্রভাবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রহিম হালকা পাতলা ধরনের যা থাইরয়েড গ্রন্থির প্রভাবে হয়ে থাকে। আমাদের কণ্ঠনালির দুদিকে ঘাড়ের নিচে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। যে সকল গ্রন্থি দেহের গঠন, বুদ্ধির বিকাশ, দেহের সুস্থতা ও কর্মক্ষমতা এবং আমাদের ব্যক্তিত্বের ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে তাদের মধ্যে থাইরয়েড গ্রন্থি অন্যতম। এ গ্রন্থি থেকে থাইরক্সিন ও ট্রাই আয়োডো-থাইরনিন নামক দু'টি হরমোন নিঃসরণ হয়। থাইরক্সিন হরমোন শরীরের কোষ বিভাজন ও মৌল তাপ উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করে মানব দেহে থাইরয়েড হরমোনের প্রায় ৯০ ভাগ থাইরক্সিন হরমোন। অপরদিকে, মাত্র ১০ ভাগ হরমোন ট্রাই-আয়োডো-থাইরনিন' হলেও তা থাইরক্সিনের তুলনায় ৪ গুণ বেশি শক্তিশালী। থাইরক্সিনের আধিক্যে শরীরে চাঞ্চল্য ও উত্তেজনা বৃদ্ধি পায়। উদ্দীপকে রহিম হালকা পাতলা ধরনের এবং শারীরিকভাবে খুবই দুর্বল । আর থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের অভাবজনিত কারণে এসব লক্ষণ দেখা দেয়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
রহিম যে রোগে আক্রান্ত তা কোন গ্রন্থির প্রভাবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

