উদ্দীপক-১ এ 'B [গণিত] চিহ্নিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১: 'B [গণিত] চিহ্নিত বিষয়টি হলো মেরুরঞ্জু। নিচের মেররঞ্জুর ব্যাখ্যা দেওয়া হলো- মেরুরঞ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের ও সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। মেরুদণ্ডের বস্তিগহ্বরের একটু ওপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃতি ৷ মেরুদণ্ড মোট ৩৩ বা ৩৪টি কশেরুকা নিয়ে গঠিত। কশেরুকাগুলো ছিদ্র বিশিষ্ট এবং একটি অপরটির উপর সজ্জিত। ফলে মেরুদণ্ডের মাঝামাঝি দিয়ে একটা নিরবচ্ছিন্ন ছিদ্র বা নালিকায় সৃষ্টি হয়। এই নালিকাটির ভিতরেই মেরুরঞ্জ রয়েছে। মেরুরঞ্জ সাধারণত দৈর্ঘ্যে প্রায় ১৭ বা ১৮ ইঞ্চি লম্বা হয় । মেরুদণ্ডের ৫টি অঞ্চলে মোট ৩১ জোড়া মেরুস্নায়ু রয়েছে। অঞ্চল স্নায়ুর সংখ্যা গ্রীবাদেশীয় ৮ জোড়া বক্ষদেশীয় ১২ জোড়া কটিদেশীয় ৫ জোড়া নিম্নদেশীয় ৫ জোড়া পুচ্ছদেশীয় ১ জোড়া [চিত্র] মেরুরজ্জুর আড়াআড়ি ব্যবচ্ছেদ থেকে দেখা যায়, এটি দুটি ভিন্ন এলাকা নিয়ে গঠিত। এই দুই এলাকায় দু'ধরনের পদার্থ রয়েছে। যথা- ধূসর পদার্থ ও শ্বেত পদার্থ। মেরুরজ্জুর ভিতরের অংশটি ধূসর পদার্থ দ্বারা তৈরি এবং বাইরের অংশটি শ্বেত পদার্থ দিয়ে তৈরি। শ্বেত পদার্থটি স্নায়ুতন্ত্র দ্বারা এবং ধূসর পদার্থটি আবরণহীন স্নায়ুকোষ দ্বারা গঠিত।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপক-১ এ 'B চিহ্নিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উদ্দীপক-২ : মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে আলোচনা করছিলেন মস্তিষ্কের উপরের অংশের কতগুলো অঞ্চল রয়েছে। এ অঞ্চলগুলোর প্রভাবে আমরা অঙ্গ সঞ্চালন করি, সংবেদন অনুভব করি এবং বুদ্ধির প্রয়োগ করি। এক কথায় দেহের নড়াচড়া, দর্শন, শ্রবণ, শিক্ষণ সবই মস্তিষ্কের এ অংশের ক্রিয়ার ফল।আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
মেরুরজ্জুর আড়াআড়ি ব্যবচ্ছেদ থেকে দেখা যায়, এটি দুটি ভিন্ন এলাকা নিয়ে গঠিত। এই দুই এলাকায় দু'ধরনের পদার্থ রয়েছে। যথা- ধূসর পদার্থ ও শ্বেত পদার্থ। মেরুরজ্জুর ভিতরের অংশটি ধূসর পদার্থ দ্বারা তৈরি এবং বাইরের অংশটি শ্বেত পদার্থ দিয়ে তৈরি। শ্বেত পদার্থটি স্নায়ুতন্ত্র দ্বারা এবং ধূসর পদার্থটি আবরণহীন স্নায়ুকোষ দ্বারা গঠিত।উত্তর

