উদ্দীপক-২ এ মস্তিষ্কের কোন অংশের উল্লেখ করা হয়েছে ? এর অঞ্চলগুলোর কাজ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে মস্তিষ্কের যে অংশটির কথা উল্লেখ করা হয়েছে তা সম্মুখ মস্তিষ্কের উর্ধ্বাংশে অবস্থিত গুরুমস্তিষ্ককে নির্দেশ করছে। নিচে গুরুমস্তিষ্কের গঠন ও কাজ ব্যাখ্যা করা হলো— গুরুমস্তিষ্ক একটি ধূসর পদার্থের আবরণ দ্বারা আবৃত এবং এর অভ্যন্তরীণ অংশ শ্বেত পদার্থ দ্বারা তৈরি। গরুমস্তিষ্ক দুইটি গোলার্ধে বিভক্ত। যথা-বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ। মস্তিষ্ক আবরণ হলো গুরুমস্তিষ্কের ভাঁজকৃত বাহ্যিক স্তর। আবরণটি ভাঁজকৃত এবং কুঁচকানো থাকার কারণে প্রায় ১.৫ বর্গ ফুট আয়তনের আবরণকে একটি সীমিত আকারের মাথার খুলির মধ্যে রাখা সম্ভব হয়েছে। গুরুমস্তিষ্কে দুইটি প্রধান খাঁজ বা ফাটল রয়েছে। এদের একটি কেন্দ্রীয় খাঁজ যার নাম রোলান্ডা খাঁজ আর অন্যটি হচ্ছে পার্শ্ব খাঁজ। এই খাঁজ দুইটি গুরুমস্তিষ্ককে ৪টি ভাগে ভাগ করেছে। গুরুমস্তিষ্কের প্রধান তিনটি অঞ্চল হলো সংবেদন, গতি এবং সংযোগ অঞ্চল। সংবেদন অঞ্চলের প্রধান তিনটি অংশ শিরকুম্ভ, শিরনিম্ন ও পশ্চাৎ অংশ। শিরকুম্ভ অংশ মানব শরীরের অনুভূতির কাজ করে থাকে। শিরনিম্ন অঞ্চল শ্রবণের জন্য দায়ী। পশ্চাৎ অংশ দর্শনের কাজ করে থাকে। অন্যদিকে গতি অঞ্চল চেষ্টীয় কাজের জন্য দায়ী। মানুষ যখন কোনো অঙ্গ সঞ্চালন করে তখন মস্তিষ্কের গতি অঞ্চলের বিশেষ কোনো কেন্দ্র উত্তেজিত হয় এবং উত্তেজনায় স্নায়ুপ্রবাহ গতিবাহী স্নায়ুর মাধ্যমে মাংপেশীতে পৌঁছে তাকে সক্রিয় করে তোলে এবং সংযোগ অঞ্চল বিভিন্ন ক্রিয়ার অনুসঙ্গ স্থাপনে বিশেষ কার্যকর। এই অঞ্চলটি বিভিন্ন ধরনের জটিল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে । সুতরাং বলা যায়, মস্তিষ্কে আবরণের কার্যকলাপই গুরুমস্তিষ্কের কাজ বলে প্রতিয়মান হয় ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপক-২ এ মস্তিষ্কের কোন অংশের উল্লেখ করা হয়েছে ? এর অঞ্চলগুলোর …
উদ্দীপক
উদ্দীপক-২ : মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে আলোচনা করছিলেন মস্তিষ্কের উপরের অংশের কতগুলো অঞ্চল রয়েছে। এ অঞ্চলগুলোর প্রভাবে আমরা অঙ্গ সঞ্চালন করি, সংবেদন অনুভব করি এবং বুদ্ধির প্রয়োগ করি। এক কথায় দেহের নড়াচড়া, দর্শন, শ্রবণ, শিক্ষণ সবই মস্তিষ্কের এ অংশের ক্রিয়ার ফল।আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
মেরুরজ্জুর আড়াআড়ি ব্যবচ্ছেদ থেকে দেখা যায়, এটি দুটি ভিন্ন এলাকা নিয়ে গঠিত। এই দুই এলাকায় দু'ধরনের পদার্থ রয়েছে। যথা- ধূসর পদার্থ ও শ্বেত পদার্থ। মেরুরজ্জুর ভিতরের অংশটি ধূসর পদার্থ দ্বারা তৈরি এবং বাইরের অংশটি শ্বেত পদার্থ দিয়ে তৈরি। শ্বেত পদার্থটি স্নায়ুতন্ত্র দ্বারা এবং ধূসর পদার্থটি আবরণহীন স্নায়ুকোষ দ্বারা গঠিত।উত্তর

