রাজিবের সমস্যার জন্য কোন অংশ দায়ী ? ব্যাখ্যা কর।
উত্তর: রাজিবের সমস্যার জন্য গুরুমস্তিষ্কের সংযোগ অঞ্চল দায়ী। নিচে তা ব্যাখ্যা করা হলো- সম্মুখ মস্তিষ্কের অংশ গুরুমস্তিষ্কের বিস্তৃত অঞ্চল নিয়ে সংযোগ অঞ্চল গঠিত। একে অনুষঙ্গ এলাকাও বলা হয়। বিভিন্ন ক্রিয়ার অনুষঙ্গ স্থাপনে এ অঞ্চলটি বিশেষ কার্যকর। এ অঞ্চলটি বিভিন্ন ধরনের জটিল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। এ অঞ্চল স্নায়ুপ্রবাহের যোগাযোগ, মিলন এবং সমন্বয় সাধন করে থাকে। এই কার্যের ফলেই উচ্চতর মানসিক ক্রিয়া যথা-পর্যবেক্ষণ, শিক্ষণ, চিন্তন, জ্ঞান, স্মৃতি ইত্যাদি হয়ে থাকে ৷ উদ্দীপকে রাজিবের দুর্ঘটনার কারণে পরবর্তীতে স্মৃতিভ্রংশ দেখা দিয়েছে । সে মাঝে মাঝে পুরাতন স্মৃতি উল্লেখ করতে পারে। এ থেকে বোঝা যায় সে দুর্ঘটনায় গুরুমস্তিষ্কের সংযোগ অঞ্চলে আঘাত পেয়েছে। তাই রাজিবের সমস্যার জন্য সম্মুখ মস্তিষ্কের অংশ, গুরুমস্তিষ্কের সংযোগ অঞ্চলকে নিঃসন্দেহে দায়ী করা যায় ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
রাজিবের সমস্যার জন্য কোন অংশ দায়ী ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

