হাসিবের ক্ষেত্রে গুরুমস্তিষ্কের একাধিক অংশ দায়ী সপক্ষে তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের হাসিবের সমস্যার ক্ষেত্রে গুরুমস্তিষ্কের একাধিক অঞ্চল, যথ—সংবেদন অঞ্চল ও গতি অঞ্চল দায়ী। নিচে এর স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো— সংবেদন অঞ্চলের ৩টি প্রধান অংশ রয়েছে। যথা-শিরকুম্ভ অঞ্চল, শিরনিম্ন অঞ্চল এবং পশ্চাৎ অঞ্চল। এদের মধ্যে শিরকুম্ভ অঞ্চলটি মানব শরীরের অনুভূতির কাজ করে থাকে । কিন্তু শিরনিম্ন অঞ্চলটি শ্রবণের জন্য দায়ী। কোন কারণে এ অংশটি নষ্ট হয়ে গেলে মানুষ বধির হয়ে যায়। আবার পশ্চাৎ অঞ্চল মানুষের দর্শনের জন্য দায়ী, যা নষ্ট হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায় । মানুষের চেষ্টীয় কাজের জন্য মস্তিষ্কের যে অংশ দায়ী তা হলো গুরুমস্তিষ্কের গতি অঞ্চল। আমরা যখন কোনো অঙ্গ সঞ্চালন করি তখন মস্তিষ্কের গতি অঞ্চলের বিশেষ কোনো কেন্দ্র উত্তেজিত হয় এবং এই উত্তেজনায় স্নায়ুপ্রবাহ গতিবাহী স্নায়ুর মাধ্যমে মাংসপেশিতে পৌঁছে তাকে সক্রিয় করে তোলে । উদ্দীপকে হাসিব দুর্ঘটনা পরবর্তী সময়ে কানে কম শুনছে এবং চোখেও কম দেখছে এবং সে হাত-পা নাড়াতে পারছে না। তার কানে কম শুনা এবং চোখে কম দেখার ঘটনা থেকে বোঝা যায় সে গুরুমস্তিষ্কের সংবেদন অঞ্চলের শিরনিম্ন অঞ্চল ও পশ্চাৎ অঞ্চলে আঘাত পেয়েছে। কিন্তু সে হাত পায়ের নাড়াচাড়ার ওপরও নিয়ন্ত্রণ হারিয়েছে। এ থেকে বোঝা যায় সে গুরুমস্তিষ্কের গতি অঞ্চলেও আঘাত পেয়েছে। সুতরাং হাসিবের ক্ষেত্রে গুরুমস্তিষ্কের একাধিক অঞ্চল দায়ী-একথা নিঃসন্দেহে বলা যায় ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
হাসিবের ক্ষেত্রে গুরুমস্তিষ্কের একাধিক অংশ দায়ী সপক্ষে তোমার মতামত…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

