আবির সাহেবের স্ত্রীর গর্ভকালীন ডায়াবেটিসের জন্য কোন গ্রন্থি দায়ী তা ব্যাখ্যা কর ।
উত্তর: আবির সাহেবের স্ত্রীর গর্ভকালীন ডায়াবেটিসের জন্য অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন দায়ী । ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত একটি হরমোন। রক্ত থেকে শর্করা ব্যবহার করার জন্য কোষের জন্য ইনসুলিনের প্রয়োজন হয়। এ ইনসুলিন রক্ত প্রবাহে শর্করার ভারসাম্য রক্ষা করে এবং গ্লুকোজেন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে থাকে। আবার অতিরিক্ত গ্লুকোজকে লিভারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে। ফলে রক্তের গ্লুকোজ একটি স্বাভাবিক মাত্রায় থাকে। এ হরমোন অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত নিঃসৃত না হলে, ঘাটতি হলে বা উৎপাদিত ইনসুলিন কোষে কার্যকর না হলে বা শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ বেরিয়ে যায় । একে বলা হয় ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। সুতরাং বলা যায়, অগ্ন্যাশয় যদি ইনসুলিন হরমোন তৈরির ক্ষমতা হারায় তবে ডায়াবেটিস দেখা দেয়। উদ্দীপকে দেখা যায় আবির সাহেবের স্ত্রী নীলা ৩২ সপ্তাহের গর্ভবতী এবং গর্ভকালীন ডায়াবেটিস রোগে আক্রান্ত। সুতরাং আমরা বলতে পারি আবির সাহেবের স্ত্রীর শরীরে ইনসুলিন হরমোন কম হওয়ার ডায়াবেটিস দেখা দিয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
আবির সাহেবের স্ত্রীর গর্ভকালীন ডায়াবেটিসের জন্য কোন গ্রন্থি দায়ী …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

