লিমার ক্ষেত্রে প্রভাববিস্তারকারী হরমোনটি ব্যাখ্যা করো।
উত্তর: লিমার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী হরমোনটি হলো ভেসোপ্রেসিন (Vesoprecin) হরমোন। ভেসোপ্রেসিন হরমোন পিটুইটারী গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হয়। পিটুইটারী গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। একটি হলো ভেসোপ্রেসিন এবং অন্যটি হলো অক্সিটোসিন হরমোন। ভেসোপ্রেসিন হরমোন শরীরের কিডনিতে পানির আনুপাতিক হার বা পানি সঞ্চালনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ভেসোপ্রেসিন হরমোন শরীরের তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি রক্তরসে উপস্থিত শর্করার হারও নিয়ন্ত্রণ করে। এ হরমোন কম নিঃসৃত হলে শরীরে পানির অভাব দেখা দেয় এবং শর্করাহীন বহুমূত্র রোগ দেখা দেয়। এটি এন্টিডিউরেটিক (Antidiuretic) হরমোন নামেও পরিচিত। উদ্দীপকে লিমা পর্যাপ্ত পানি পান করার পরও বার বার পিপাসা পায় । তার বহুমূত্র রোগ দেখা দিয়েছে। অর্থাৎ লিমার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী হরমোনটি ভেসোপ্রেসিন বা এন্টিডিউরেটিক হরমোনকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
লিমার ক্ষেত্রে প্রভাববিস্তারকারী হরমোনটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

