দৃশ্যকল্প-১ এ নিশার রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানোর ঘটনাটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদত্ত নিশার রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানোর ঘটনাটি প্রতিবর্তী ক্রিয়াকে নির্দেশ করে। কোনো বাহ্যিক উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে প্রাণী তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমেই শরীরের বেশির ভাগ আচরণ সংঘটিত হয়। স্নায়ুতন্ত্র প্রক্রিয়ার মৌলিক একক হলো প্রতিবর্তী চক্র। প্রতিবর্তী চক্রে অনেক স্নায়ুকোষ একটি ইন্দ্রিয় ও এক বা একাধিক পেশি বা গ্রন্থি অংশগ্রহণ করে। অন্তর্মুখী বা সংবেদী স্নায়ু ইন্দ্রিয়ের উদ্দীপনা স্নায়ুপ্রবাহের আকারে মস্তিষ্ক বা মেরুরজ্জুতে নিয়ে যায় এবং সেখান থেকে কর্মোদ্দীপনা পুনরায় বহির্মুখী বা গতিবাহী স্নায়ুর মাধ্যমে মাংসপেশিতে এসে পৌঁছলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটি একটি সহজাত ঘটনা। উদ্দীপকে দেখা যায়, নিশা রাস্তায় চলন্ত গাড়ির হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়াল। এটি একটি জটিল প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ। যেখানে একাধিক সংবেদী স্নায়ু, গতিবাহী স্নায়ু ও সংযোগীয় স্নায়ু অংশগ্রহণ করে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নিশার রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানোর ঘটনাটি ব্যাখ্…
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

