দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'A [গণিত] এবং 'B [গণিত] বিষয়গুলোর বিবরণ দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রে 'A [গণিত] এবং 'B [গণিত] সম্মুখ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ককে নির্দেশ করে। মস্তিষ্ককে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। যথা- সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সম্মুখ মস্তিষ্ক। সম্মুখ মস্তিষ্কের মধ্যে রয়েছে গুরুমস্তিষ্ক, সেরিব্রাল নিউক্লিয়াই বা বেসাল গ্যাংগালিয়া, থ্যালামাস ও হাইপোথ্যালামাস। সম্মুখ মস্তিষ্ক ডাইএনসেফেলন ও টেলএনসেফেলন নিয়ে গঠিত। এটি মস্তিষ্কের সবচেয়ে উন্নত স্তর। মধ্য মস্তিষ্ক মস্তিষ্কের উচ্চতর ও নিম্নতর পর্যায়ের মাঝামাঝি স্থানে অবস্থিত। মস্তিষ্কের অন্যান্য অংশের মতো মধ্য মস্তিষ্ক এতোটা গুরুত্বপূর্ণ নয়। এটি সম্মুখ ও পশ্চাৎ মস্তিষ্কের একটি সেতু বিশেষ। মধ্য মস্তিষ্ককে বলে মেসএনসেফেলন। এর প্রধান দুটি অংশ রয়েছে। যথা- ছাদ (Tectum) এবং মেঝে (Tegmentum)। এ মেঝের আবার তিনটি অংশ রয়েছে। যেমন- Periaqueduetalgray, Substantiauigra এবং Red nucleus। মধ্য মস্তিষ্কের প্রধান কাজই হচ্ছে মস্তিষ্কের উপরের ও নিচের অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করা। অর্থাৎ এটি কেবল নিম্নস্তরের তথ্যগুলোকে সহজে উপরে প্রেরণ করে এবং উপরের গুলোকে নিচে প্রেরণ করে। পরিশেষে বলা যায়, যেকোনো প্রাণীর স্নায়ুতন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল নিয়ন্ত্রক হচ্ছে মস্তিষ্ক। এ মস্তিষ্ক সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক এ তিনভাগে বিভক্ত।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'A এবং 'B বিষয়গুলোর বিবরণ দাও।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

