দৃশ্যকল্প-১ এ প্রদত্ত নিশার রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানোর ঘটনাটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদত্ত গাড়ির হর্ন শুনে নিশা রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানো ঘটনাটি ঘটেছে জটিল প্রতিবর্তী ক্রিয়ার কারণে। নিচে ঘটনাটি ব্যাখ্যা করা হলো- কোনো বাহ্যিক উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে প্রাণী তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। প্রতিবর্তী ক্রিয়া দুই ধরনের হতে পারে। যথা- সরল ও জটিল প্রতিবর্তী ক্রিয়া। সরল প্রতিবর্তী ক্রিয়াতে একটি সংবেদী স্নায়ু, একটি গতিবাহী স্নায়ু ও একটি সংযোগীয় স্নায়ু অংশ গ্রহণ করে । হাই তোলা, হাঁচি দেয়া প্রভৃতি হলো সরল প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ। সরল প্রতিবর্তী ক্রিয়া সাধারণত মেরুরজ্জুতে সংঘটিত হয়। অপরদিকে যখন একাধিক সংবেদী স্নায়ু, গতিবাহী স্নায়ু ও সংযোগীর স্নায়ু অংশগ্রহণ করে তখন তাকে জটিল প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন- চলন্ত গাড়ির হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ান। কতকগুলো সরল প্রতিবর্তী ক্রিয়ার সমন্বয়ে জটিল প্রতিবর্তী ক্রিয়ার সৃষ্টি তাই হঠাৎ শব্দ শুনে চমকে উঠাকে জটিল প্রতিবর্তী ক্রিয়া বলা হয় ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদত্ত নিশার রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানোর ঘটন…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

