দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত 'A [গণিত] এবং 'B [গণিত] বিষয়বস্তুর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশ হলো যথাক্রমে সমবেদী স্নায়ুতন্ত্র ও উপসমবেদী স্নায়ুতন্ত্র । নিচে সমবেদী ও উপসমবেদী স্নায়ুতন্ত্রের বিষয়বস্তুর তূলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো— ১. সমবেদী স্নায়ুতন্ত্র মেরুরজ্জুর ধর এবং কোমরের অংশ থেকে নির্গত হয়েছে। অন্যদিকে উপসমবেদী স্নায়ুতন্ত্র করোটী অঞ্চল এবং মেরুরজ্জুর বস্তিদেশ অংশ থেকে নির্গত হয়েছে । ২. সমবেদী স্নায়ুতন্ত্রের সন্ধিপূর্ব তন্তুগুলো খাটো। পক্ষান্তরে উপ সমবেদী স্নায়ুতন্ত্রের সন্ধিপূর্ব তন্তুগুলো লম্বা । ৩. সমবেদী স্নায়ুতন্ত্র প্রধানত এড্রিনালিন-এর মাধ্যমে কাজ করে। অপরপক্ষে উপসমবেদী স্নায়ুতন্ত্র প্রধানত এসিটিলকোলিনের মাধ্যমে কাজ করে। ৪. সমবেদী স্নায়ুতন্ত্র শরীরের শক্তি ক্ষয়ে কাজ করে। অন্যথায় উপসমবেদী স্নায়ুতন্ত্র শরীরের গঠনমূলক কাজ করে । ৫. হৃদস্পন্দন বাড়ায়, রক্তবাহী নালীগুলোকে সঙ্কুচিত করে রক্তচাপ বাড়ায়, হৃদসংকোচনের শক্তির বৃদ্ধি করে সমবেদী অংশ। অন্যদিকে উপসমবেদী অংশ হৃদস্পন্দন এবং হৃদপিণ্ড থেকে রক্তের বহির্গমন হ্রাস করে। ৬. পাকস্থলি এবং অন্ত্রের ক্ষরণ ও গতিশীলতা হ্রাস করে সমবেদী অংশ। অন্যদিকে উপসমবেদী স্নায়ুতন্ত্র পাকস্থলি ও অন্ত্রের ক্ষরণ ও গতিশীলতা বৃদ্ধি করে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত 'A এবং 'B বিষয়বস্তুর তুলনামূলক বিশ্লেষণ …
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
একে মায়োলিন বলে। এ আবরণীটি অবিচ্ছিন্ন নয়। নির্দিষ্ট দূরত্ব পর পর এটি সাধারণত বিচ্ছিন্ন অবস্থায় থাকে।
এ বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এ আবরণীবিহীন অংশটি র্যানভিয়ারের পর্ব নামে পরিচিত। অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে অ্যাক্সলেমা বলে ।উত্তর

