উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' চিহ্নিত অংশটি স্নায়ুকোষের কার্যাবলির সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষকে নির্দেশ করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো— কার্যানুসারে স্নায়ুকোষকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। তাদের মধ্যে সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষ অন্যতম। সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষগুলোর কাজ হলো শরীরের বিভিন্ন ইন্দ্রিয় থেকে সংবেদন বা উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে আসা । অন্তর্মুখী বা সংবেদী স্নায়ুকোষ দ্বিমেরু বিশিষ্ট হয়ে থাকে। এ ধরনের স্নায়ুকোষের স্নায়ুশাখা তুলনামূলক ছোট এবং স্নায়ুকোষ লম্বা হয়ে থাকে। এগুলো ইন্দ্রিয় থেকে উদ্দীপনা সংগ্রহ করে মস্তিষ্কে প্রেরণ করে। যার জন্য এগুলোকে অন্তর্মুখী স্নায়ু বলে। আবার এগুলো যেহেতু মস্তিষ্কে গিয়ে সংবেদন সৃষ্টি করে তাই এগুলোকে সংবেদী স্নায়ুও বলে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানটি সমবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষকেই নির্দেশ করছে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

