উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত স্থানটি স্নায়ুকোষের কার্যাবলির গতিবাহী বা বহির্মুখী স্নায়ুকোষ ও সংযোজক স্নায়ুকোষকে নির্দেশ করছে। নিচে অংশ দুটি ব্যাখ্যা করা হলো- কার্যাবলির ওপর ভিত্তি করে স্নায়ুকোষ প্রধানত চার ধরনের। যথা- ১. সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষ, ২. গতিবাহী বা বহির্মুখী স্নায়ুকোষ, ৩. সংযোজক বা অন্তর্বর্তী স্নায়ুকোষ এবং ৪. ইন্দ্রিয় বা গ্রাহক স্নায়ুকোষ । গতিবাহী বা বহির্মুখী স্নায়ুকোষগুলোর কাজ হচ্ছে মস্তিষ্কের গতিকেন্দ্র থেকে গতীয় উদ্দীপনা বহন করে বিভিন্ন মাংসপেশিতে সঞ্চালন করা। এ ধরনের স্নায়ুকোষের স্নায়ুশাখা অনেক লম্বা কিন্তু স্নায়ুকোষ অনেক ছোট। গবেষণায় দেখা গেছে যে, প্রায় প্রতিটি স্বতন্ত্র মাংসপেশির জন্য মস্তিষ্কে কমপক্ষে একটি গতিকেন্দ্র থাকে। কার্য অনুযায়ী এ কোষগুলো আবার চার রকমের হতে পারে। যথা-কার্যবর্ধক স্নায়ুকোষ, ক্ষরণশীল স্নায়ুকোষ, অবদমনকারী স্নায়ুকোষ এবং গতিবাহী স্নায়ুকোষ । অপরদিকে 'গ' চিহ্নিত অংশ অর্থাৎ সংযোজক বা অন্তর্বর্তী স্নায়ুকোষগুলো সাধারণত অন্তর্মুখী ও বহির্মুখী কোষগুলোর মধ্যে যোগাযোগ বা সমন্বয়সাধন করে থাকে। এগুলো বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষ। এগুলোর শাখা বিন্যাস অত্যন্ত জটিল । সাধারণত মস্তিষ্কের সংযোজক স্তরে এগুলো অবস্থান করে। এগুলো উচ্চতর বুদ্ধিবৃত্তির কাজ পরিচালনা করে। এগুলো সম্মিলিতভাবে মস্তিষ্কের ধূসর পদার্থ : সৃষ্টি করে। সকল প্রকার উন্নততর মানসিক কার্যাবলি এসব কোষের মাধ্যমে সৃষ্টি হয় ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে 'খ' ও 'গ' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

